আজ || বুধবার, ১২ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন    
 


২৫ টাকার স্মারক নোট

নতুন ২৫ টাকার স্মারক নোট ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক। শুক্রবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেডের উৎপাদনের ২৫ বছর পূর্তির রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক স্মারক নোট ইস্যু করতে যাচ্ছে। কাল গাজীপুরের এসপিসিবিএল-এ আনুষ্ঠানিকভাবে এ স্মারক নোট অবমুক্ত করবেন গভর্নর ড. আতিউর রহমান। এরপর এটি গ্রাহক পর্যায়ে ছড়িয়ে দেয়া হবে। প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ফোল্ডার ও খামসহ প্রতিটি ১০০ টাকা এবং শুধুমাত্র নোট হলে ২৫ টাকার বিপরতীতে ২৫ টাকা নগদ মূল্যে ক্রয় করা যাবে। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের সকল শাখা অফিস এবং বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখা থেকেও নগদ মূল্যে স্মারক নোট ক্রয় করা যাবে।


Top
error: Content is protected !!