আজ || শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন    
 


একদিন পর সচল বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর

Benapole Import-Export Open

একদিন বন্ধ থাকার পর রোববার সকাল থেকে আবার সচল হয়েছে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল। সকাল ১০টা থেকে এ বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি শুরু হয়। বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এলেও চেকপোস্ট থেকে বন্দর এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে ভয়াবহ যানজট। এতে দুর্ভোগে পড়েছে পাসপোর্টধারী যাত্রী ও পণ্যবাহী যানবাহন।
বেনাপোল চেকপোস্টে কর্তব্যরত কাস্টমস কার্গো মাখার সহকারী রাজস্ব কর্মকর্তা সাজেদুর রহমান জানান, সকাল ১০টা থেকে দু’দেশের মধ্যে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হয়েছে। ভারত থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত (বেলা ১২টা)  শতাধিক পণ্যবোঝাই  ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। এছাড়া ভারতে রপ্তানি হয়েছে ৫০ ট্রাক পণ্য। এ পথে প্রতিদিন ভারত থেকে তিনশ’ থেকে চারশ’ ট্রাক পণ্য আমদানি হয় এবং ভারতে রপ্তানি হয় দেড়শ’ থেকে দুইশ’ ট্রাক পণ্য।
শনিবার ভারতে প্রজাতন্ত্র দিবসের সরকারি ছুটির কারণে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকে। একদিন বন্ধের কারণে উভয় বন্দরে আটকা পড়ে শত শত পণ্যবাহী ট্রাক।
একদিন বন্ধ থাকার পর আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হওয়ায় বেনাপোল বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এলেও চেকপোস্ট থেকে বন্দর এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে ভয়াবহ যানজট। এ কারণে যানবাহন চলাচলসহ পাসপোর্টযাত্রীদের যাতায়াতে মারাত্মক দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। যানজটের কবলে পড়ে ব্যাহত হচ্ছে দু‘দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য।
বন্দরের পরিচালক (ট্রাফিক) আব্দুল আউয়াল হাওলাদার জানান, একদিন বন্ধ থাকায় কিছুটা পণ্যজট দেখা দিয়েছে। আমদানি করা পণ্যবোঝাই ট্রাকগুলো সরাসরি বন্দরের ট্রাক টার্মিনালে রাখা হচ্ছে। পরে এগুলো বন্দরের শেডের মধ্যে আনলোডের জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে। বন্দর থেকেও পর্যাপ্ত মালামাল বাংলাদেশী ট্রাকে লোড হচ্ছে। বন্দরের সব কর্মকর্তাদের দ্রুত কার্য সম্পন্নের নির্দেশ দেওয়া হয়েছে।


Top
error: Content is protected !!