আজ || শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন    
 


ইসলামের সত্যিকারের কাজ আ.লীগই করেছে: শেখ হাসিনা

ইসলামের সত্যিকারের কাজ আওয়ামী লীগই করেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘ইসলামের সত্যিকারের কাজ কিন্তু আওয়ামী লীগই করেছে। বঙ্গবন্ধুই মাদ্রাসা শিক্ষাবোর্ড ও ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। ৯৬ সালে আমরা মসজিদভিত্তিক শিক্ষা চালু করেছিলাম। দুর্ভাগ্য বিএনপি সরকার পরে তা চালু রাখেনি। ইমাম মুয়াজ্জিনদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন করেছিলাম। ধমীয় শিক্ষা ছাড়া শিক্ষা পরিপূর্ণ হয় না বলেই একে বাধ্যতামূলক করা হয়েছে। আমাদের সরকার মানুষের কল্যাণে কাজ করে।’

রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ইমাম সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হাসিনা বলেন, ‘মানুষের সেবা করার জন্যই আল্লাহ মনে হয় আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমি মায়ের মন নিয়েই দেশ ও মানুষকে ভালবাসি। আর এ কারণে আল্লাহ আমাদের ওপর রহমত নাজিল করেন।’

এর আগে তিনি প্রশিক্ষণপ্রাপ্ত শ্রেষ্ঠ ইমাম ও হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান আলী মিয়া।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!