আজ || শনিবার, ১৮ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা    
 


সংসদ অধিবেশন ৩০ জানুয়ারি পর্যন্ত মুলতবি

জাতীয় সংসদের ১৬তম অধিবেশন ৩০ জানুয়ারি বিকেল ৪টা পর্যন্ত মুলতবি করেছেন স্পিকার আবদুল হামিদ অ্যাডভোকেট। প্রধান বিরোধী দল বিএনপিকে ছাড়াই রোববার বিকেল ৪টায় শুরু হয় এ অধিবেশন।

স্পিকার আবদুল হামিদ অ্যাডভোকেটের সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়। নতুন বছরে প্রথম অধিবেশন শুরুর দিন প্রথা অনুসারে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ভাষণ দেন। পরে এ ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা করবেন সংসদ সদস্যরা।

নতুন বছরের প্রথম অধিবেশনে বিএনপির যোগ না দেয়ার বিষয়টি শনিবারই নিশ্চিত করেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছিলেন, ‘এ অধিবেশনে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বিল আনার নিশ্চয়তা পেলে সংসদে ফিরতে পারে বিএনপি।’

উল্লেখ্য সংসদের গত অধিবেশন পর্যন্ত প্রধান বিরোধী দল বিএনপি টানা ৫০ কার্যদিবস অনুপস্থিত ছিল। এর আগে টানা ৮৩ কার্যদিবস অনুপস্থিত থেকে গত ১৮ মার্চ সংসদে যোগ দিয়ে আবার টানা ৩ দিন অনুপস্থিত ছিল দলটি। ওই অধিবেশন ২৯ মার্চ শেষ হলেও দলটি আর সংসদে ফেরেনি। মাঝে ১৩, ১৪ ও ১৫তম অধিবেশনে যোগ দেয়নি বিএনপি।

নবম জাতীয় সংসদের মোট ৩৩৭ কার্যদিবসের মধ্যে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া মাত্র ৮ দিন সংসদে উপস্থিত ছিলেন। আর দলীয় অনুপস্থিতি ২৮৩ দিন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!