আজ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


বন্যায় মোজাম্বিকে নিহত ৩৬

 বেশ কয়েক দিনের বন্যায় মোজাম্বিকে ৩৬ জন প্রাণ হারিয়েছেন ও প্রায় ৭০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘের এক পরিসংখ্যানে দেয়া তথ্যে এই কথা জানা যায়, এতে আরো বলা হয়েছে, শুধু গাজা এলাকায় নিহত হয়েছেন ২৬ জন। খবর রয়টার্সের।
দেশজুড়ে নিহতের এ সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ জনে। গত কয়েকদিনের বন্যায় দেশের বিভিন্ন স্থানের ৮৫ হাজারেরও বেশি মানুষ নানাভাবে আক্রান্ত হয়েছেন।  মোজাম্বিকের দক্ষিণে বন্যা মারাত্মক আকার ধারণ করেছে।

দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে এক সপ্তাহের টানা ভারি বর্ষণে বন্যা দেখা দেয়। এ সপ্তাহের শেষদিকে আরও ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। ফলে বেশ কিছু এলাকায় পরিস্থিতির আরও অবনতি হবে। দেশটির দক্ষিণাঞ্চল থেকে ৩০ হাজার ও অন্যান্য অঞ্চল থেকে আরও ৪০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।

এদিকে বিভিন্ন এলাকার দোকানগুলোতে চলছে অবাধ লুটপাট। রাজধানী মাপুতোর বেশ কয়েকটি সেতু, সড়ক ও স্কুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকাজ ও ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।


Top