আজ || শনিবার, ১৮ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা    
 


পদত্যাগের হুমকি না দিয়ে সংসদকে কার্যকর করতে ভূমিকা রাখুন : বিরোধী দলের প্রতি মাহবুব-উল-আলম হানিফ

kushtia hanif news pic 26-01-13

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বিরোধী দলের উদ্দেশ্যে বলেছেন, পদত্যাগের হুমকি না দিয়ে সংসদকে কার্যকর করতে ভূমিকা রাখুন। তিনি বলেন, সংসদ থেকে পদত্যাগ করার মত কোনো ঘটনা ঘটেনি। বিরোধী দল কি কারণে সংসদ থেকে পদত্যাগের কথা বলছে তা আমাদের কাছে পরিষ্কার নয়। গত ৪ বছরে সংসদের সব সুযোগ সুবিধা ভোগ করলেও তারা কেবল মাত্র হাজিরা খাতায় স্বাক্ষর করতে মাঝে মধ্যে সংসদে গিয়েছে। আমরা আশা করবো এ সংস্কৃতি ত্যাগ করে তারা সংসদকে কার্যকর করায় ভূমিকা রাখবে।
শনিবার সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজে শিক্ষার্থীদের দ্বিতীয় ব্যাচের পরিচিতি অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অপর এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামী বাচ্চু রাজাকার কোথায় লুকিয়ে আছে তা খতিয়ে দেখা হচ্ছে। শিগগিরই তাকে খুঁজে পেতে কূটনৈতিক তৎপরতা চলছে, এই প্রচেষ্টার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা হবে। এসময় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার জুলফিকার আলী আরজু, সাধারণ সম্পাদক আজগর আলী, খোকসা উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!