আজ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


দিনের শুরুতে সুচক বেড়েছে

দিনের শুরু থেকে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধির মধ্যে লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর সাড়ে ১২টায় দুই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচক সামান্য বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩ পয়েন্ট বেড়ে ৪২৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে বেলা সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে সূচক ৩৫ পয়েন্ট বেড়ে যায়। এরপর নিম্নমুখী হয় সূচক। সূচকের নিম্নমুখী এই প্রবণতা এখনও অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে মোট ২৪০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১২১টিরই দাম বেড়েছে। কমেছে মাত্র ৮৯টির আর অপরিবর্তিত রয়েছে ৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
দুই ঘণ্টায় ডিএসইতে ১১৩ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে।


Top