আজ || শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন    
 


কারিনার সঙ্গে অভিনয়ে মজা নেই: সাইফ

 রিয়েল লাইফে সুপারহিট জুটি হলেও পর্দায় সাইফ-কারিনার রসায়ন সেভাবে জমেনি কোনোদিন। তাই পর্দায় জুটি বাঁধার থেকে এবার বিরত থাকার সিদ্ধান্ত নিলেন সাইফিনা। সাইফ জানিয়ে দিয়েছেন করিনার সঙ্গে আর অভিনয় করতে চান না তিনি।
আগামীকাল সাইফের বহু প্রতিক্ষীত `রেস টু` মুক্তি পাচ্ছে। মুক্তির আগে সাইফ জানালেন কারিনার সঙ্গে অভিনয় করলে যে কোনো দৃশ্যের মজা কমে যায়। তাই করিনাকে আর পর্দায় চান না তিনি। এর আগে `টশন`, `কুরবান`, `এজেন্ট বিনোদে`র মতো ছবিতে দর্শকদের হতাশ করেছেন সাইফ-কারিনা জুটি। কাজেই সাইফের সিদ্ধান্তে আপাতভাবে ভক্তরাও বেশ খুশি। প্রথমত আর এভাবে হতাশ হতে হবে না তাদের। আর দ্বিতীয়ত, দেরিতে হলেও সাইফের টনক নড়েছে দেখেও খুশি ভক্তরা। সূত্র: জিনিউজ।


Top