আজ || শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫০

 পশ্চিম ভেনেজুয়েলায় কারাগারে দাঙ্গায় অন্তত ৫০জন নিহত হয়েছে।আহত হয়েছেন ৯০জন।  হাসপাতাল সুত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা বিবিসি এ তথ্য জানায়।   
দেশটির রকুইসিমেতোর উরিবানা কারাগারে এ ঘটনা ঘটেছে বলেন নিশ্চিত করেছেন দেশটির কারামন্ত্রী ইরিস ভারেলা।

তিনি বলেন, “কারাগারে অস্ত্র তল্লাশির জন্য সেনা পাঠানো হয়েছে বলে স্থানীয় সংবাদমধ্যমগুলো সংবাদ প্রচার করার পরই দাঙ্গার সূত্রপাত হয়।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালায় নিরাপত্তার কর্মীরা। এরফলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে কয়েদি, নিরাপত্তারক্ষী এবং কর্মকর্তারা রয়েছেন।

হাসপাতাল পরিচালক রয় মেডিনা জানিয়েছেন,  অধিকাংশই গোলাগুলির কারণে আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে। সূত্র: বিবিসি।


Top