আজ || শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


আজ জাতীয় অধ্যাপক ডা.নুরুল ইসলামের জানাজা ও দাফন

আজ শনিবার চট্টগ্রামে জাতীয় অধ্যাপক চট্টগ্রামের কৃতি পুরুষ ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিকিৎসক ডা. নুরুল ইসলামের তিন দফা জানাজা শেষে দাফন করা হবে।
ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউএসটিসি)’র জন সংযোগ বিভাগের কর্মকর্তা শামসুল আলম টগর নিউজ বিএনএ ডটকমকে জানান, শনিবার সকাল সাড়ে ৯টায় মরহুমের গ্রামের বাড়ি চন্দনাইশের মুহাম্মদ নগর জামে মসজিদ ঈদগাহ ময়দানে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
বাদ জোহর শহরের জমিয়তুল ফালাহ জামে মসজিদ ময়দানে ২য় দফা নামাজে জানাজা এবং  বাদ আসর ইউএসটিসি ক্যাম্পাসে তয় দফা নামাজে জানাজা শেষে সেখানে গুলমেহের হল সংলগ্ন তার স্ত্রীর কবরের পাশে তাকে সমাহিত করা হবে।
শামসুল আলম টগর জানান, মরহুম এ জাতীয় অধ্যাপককে রাষ্ট্রীয় মর্যদায় দাফন করা হবে।
ডা.ইসলামের জানাজা ও দাফন উপলক্ষে আজ শনিবার ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউএসটিসি) সকল ক্লাশ ও পরীক্ষা বাতিল করা হয়েছে।

স্ত্রী প্রফেসর আনোয়ারা বেগমের মৃত্যুর মাত্র ৪২দিনের মাথায় ডা.ইসলাম ইন্তেকাল করলেন।
এদিকে ইউএসটিসির প্রতিষ্ঠাতা, সর্বজন শ্রদ্ধেয় এ চিকিৎসকের মৃত্যুতে চট্টগ্রামের সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম বাসি হারিয়েছে একজন সত্যিকারের দেশপ্রেমিক ও প্রিয় অভিভাবককে।


Top