আজ || সোমবার, ১০ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন    
 


আযাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়েছে সরকার: দীপু মনি

130125-dipumoni

 পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন,যুদ্ধাপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী মাওলানা আবুল কালাম আযাদ ওরফে বাচ্চুর অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়েছে সরকার। ‘ইতোমধ্যে তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে’ বলে জানান তিনি। শুক্রবার দুপুরে চাঁদপুরে নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

যুদ্ধাপরাধের বিচারে আন্তর্জাতিক চাপ নেই দাবি করে তিনি বলেন, ‘বিচার প্রক্রিয়াটি একান্তই আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়। আন্তর্জাতিক মান নিশ্চিত করে দেশীয় আইনেই এ বিচার কার্যক্রম চলছে।’

দীপু মনি বলেন, কিছুদিনের মধ্যে ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রী দেশে আসবেন। তখন দুদেশের মধ্যে বন্দিবিনিময় চুক্তি সম্পাদন করা হবে।

পরে তিনি বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান ও মমতাজউদ্দিন পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন।


Top
error: Content is protected !!