আজ || শনিবার, ২৭ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা    
 


ভারত শিগগিরি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না: অ্যান্থনি

 ভারতের প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্থনি বলেছেন, সীমান্ত সহিংসতার জের ধরে পাক-ভারত উত্তেজনা খুব সহজেই কাটছে না। সীমান্তে সেনা হত্যার পর দু’দেশের শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তাদের মধ্যে ফোনালাপের পর উত্তেজনা খানিকটা কমে আসার পর ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী এ কথা বললেন। ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই গতকাল এ খবর দিয়েছে। একে অ্যান্থনি অভিযোগ করেন, �প্রচণ্ড শীত উপেক্ষা করে সীমান্তে পাকিস্তানি সেনাদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। এখনই যদি এ অবস্থা হয় তাহলে গ্রীষ্মকালে কি হবে? অমানবিক ওইসব ঘটনার পর আমরা দু’দেশ কথা বলেছি, এরপর পাকিস্তান কিছু বিষয়ে নিশ্চয়তা দিয়েছে। এখন আমরা দেখতে চাই ইসলামাবাদ কথা রাখে কিনা।�বিরোধপূর্ণ কাশ্মির সীমান্তে গোলাগুলি ও হত্যার ঘটনায় সম্প্রতি ভারত-পাকিস্তান উত্তেজনা চরম আকার ধারণ করে। এসব সহিংসতায় দু’পক্ষের মধ্যে পাঁচ সেনা নিহত হয়।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!