আজ || মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি    
 


চিটাগাং কিংসের প্রথম জয়

বিপিএলের দ্বিতীয় আসরে নিজেদের তৃতীয় খেলা জয়ের মুখ দেখল চিটাগাং কিংস। বৃহস্পতিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বরিশালের বিরুদ্ধে ২১ রানের জয় পায় চিটাগাং কিংস।

টসজয়ী বরিশালের অধিনায়ক প্রতিপক্ষকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায়। প্রথমে ব্যাট করতে নামা চিটাগাং বোপারার ৩৮ ও টেন ডয়েসকেটের ২৩ এর ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে। বরিশালের পক্ষে কবির আলী, আজহার মাহমুদ, সাইফুল ইসলাম ২ টি করে এবং ইলিয়াস সানি ১ টি উইকেট পান।

১৩০ রানের জয়ের লক্ষে খেলতে নেমে বরিশাল ভাল সূচনা করে। তবে ২৪ রানে প্রথম উইকেটের পতন ঘটে বরিশালের। উদ্বোধনী ব্যাটসম্যান ব্র্যাড হজ এক প্রান্ত দশ ওভার দুই বল পর্যন্ত আগলে রাখলেও অপর প্রান্তে উইকেট পড়েছে নিয়মিত। এনামুল হক জুনিয়রের বলে নুরুল হাসানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যাওয়ার আগে হজ ৩৪ রান করেন। চিটাগাংয়ের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে অন্য কোন ব্যাটসম্যান জ্বলে উঠতে না পারায় শেষ পর্যন্ত ৯ উইকেটের হারিয়ে ১০৮ রান করতে সক্ষম হয় বরিশাল। বরিশালের পক্ষে অলক কাপালী ১২ ও ইলিয়াস সানী অপরাজিত ১০ রান করেন। চিটাগাংয়ের পক্ষে কুপার, এনামুল, আরাফাত সানি ২ টি করে এবং ওরাম ও বুপারা একটি করে উইকেট পান।

তিন খেলা শেষে চিটাগাংয়ের পয়েন্ট ২, অন্যদিকে চার খেলায় বরিশালের পয়েন্ট ২


Top
error: Content is protected !!