আজ || সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ    
 


বিশ্বজিত হত্যাকান্ড: মিল নেই ভিডিও – প্রতিবেদনের

পুরান ঢাকায় নিহত বিশ্বজিত দাসের লাশের সুরতহাল ও ময়না তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট। আদালত বলেন, বিশ্বজিত হত্যাকান্ডের ভিডিও ফুটেজের সঙ্গে প্রতিবেদনের মিল নেই। পরে আদালত দ্রুত এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেয়। বিচারপতি এইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ নির্দেশ দেয়। আদালতের নির্দেশে সকালে ময়না তদন্ত প্রতিবেদন প্রস্তুতকারী চিকিতসক ডা. মাকসুদুর রহমান ও সুরতহাল প্রস্তুতকারী পুলিশের এসআই জাহিদুল হক হাজির হন। আদালতে  বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজের ফুটেজও উপস্থাপন করা হয়। আদালত সংশ্লিষ্ট ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদারের কাছে জানতে চান, ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে কি বিশ্বজিতকে যথাযথ চিকিতসা দিয়েছিল কিনা? জবাবে অমিত তালুকদার বলেন, এ ব্যাপারে আমার কাছে সঠিক কোনো তথ্য নেই। তবে তিনি বলেন, সকাল নয়টা ২৫ মিনিটে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। এর ২৫ মিনিট পর নয়টা ৫০ মিনিটে মারা যায়। কাউকে বাঁচানোর চেষ্টা করছেন কি না আদালতের এমন প্রশ্নে ময়না তদন্ত প্রতিবেদন প্রস্তুতকারী চিকিতসক বলেন, আমি পৌনে দুইটায় লাশ পরীক্ষা করেছি। শরীরে আঘাতের চিহ্ন যা পেয়েছি তাই লিখেছি। পরে আদালত শুনানি মুলতবি করে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!