আজ || রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা    
 


শিক্ষামন্ত্রী বিশ্বের মিথ্যাবাদীদের তালিকায় এক নম্বর : শিক্ষক কর্মচারী ঐক্যজোট নেতারা

Teachers unrest

যদি বিশ্বে মিথ্যাবাদীদের তালিকা করা হয়, তাহলে সেখানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এক নম্বর হবেন।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সভাপতি সেলিম ভূঁইয়া পরবর্তী কর্মসূচী ঘোষণাকালে এমন মন্তব্য করেন।
আমাদেরকে এখন পর্যন্ত শিক্ষামন্ত্রী আলোচনার জন্য ডাকেনি উল্লেখ করে তিনি বলেন, আপনি জনগণের মন্ত্রী হলেও বাস্তবে আপনি আওয়ামী লীগের মন্ত্রী । তিনি মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, একটি রাজনৈতিক দল ফায়দা লুটবার জন্য কৌশলে শিক্ষকদের দিয়ে এই আন্দোলন করাচ্ছে।
তিনি শিক্ষামন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, আমার নাম যদি কোন রাজনৈতিক দলের খাতায় দেখাতে পারেন তাহলে আমি আর এই পদে থাকবো না । আমরা যে বেতন পাই সেখান থেকে আপনাকে ৫৫০ টাকা দিয়ে দিলাম । কিন্তু তারপরেও আমাদের নামে মিথ্যা অপবাদ দেবেন না।
যেসকল শিক্ষক-কর্মচারী এখনো আন্দোলনে যোগ দেননি, তাদের আন্দোলনে যোগ দেওয়ার জন্য আহবান জানান তিনি।
এসময় পরবর্তী কর্মসূচী হিসেবে আগামীকাল সকাল ৯টা থেকে আবারো শিক্ষকরা অবস্থান নেবে বলেও জানান সেলিম ভূঁইয়া।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!