আজ || রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা    
 


এলজির নতুন স্মার্টফোন অপটিমাস জি প্রো

  দক্ষিণ কোরিয়ার সেলফোন নির্মাতা প্রতিষ্ঠান এলজি সম্প্রতি নতুন স্মার্টফোন অপটিমাস জি প্রো এল-০৪ই বাজারে ছেড়েছে। হ্যান্ডসেটটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ২ দশমিক ৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। খবর এনডিটিভির।

অপটিমাস জি প্রো এল-০৪ইতে রয়েছে ৫ ইঞ্চি ফুল এইচডি স্ক্রিন (১৯২০–১০৮০ পিক্সেল)।

অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহূত হয়েছে অ্যান্ড্রয়েড ৪.১.২ জেলি বিন।

হ্যান্ডসেটটি চলে ১ দশমিক ৭ গিগাহার্জের কোয়াডকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন এস৪ প্রো প্রসেসরে। এছাড়া রয়েছে ২ গিগাবাইট র্যাম। অভ্যন্তরীণ তথ্য ধারণক্ষমতা ৩২ গিগাবাইট। এতে বাড়তি মেমরি যোগ করার জন্য রয়েছে মাইক্রোএসডিএক্সসি স্লট। হ্যান্ডসেটটি এলটিই নেটওয়ার্ক সমর্থন করে। এর ব্যাটারির ক্ষমতা ৩ হাজার মিলিঅ্যাম্পিয়ার।

ধারণা করা হচ্ছে, সম্প্রতি বাজারে ছাড়া সনির এক্সপেরিয়া জেড, হুয়াউইর অ্যাসেন্ড ডি ২ এবং এইচটিসির সম্ভাব্য নতুন স্মার্টফোন এম ৭, স্যামসাংয়ের গ্যালাক্সি এস৪-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে সক্ষম হবে অপটিমাস জি প্রো।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!