প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৮, ২০২৬, ৪:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৪, ২০১৩, ৯:২৯ এ.এম
ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

চট্টগ্রামে পাঁচ শতাধিক ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
বুধবার হস্পতিবার গভীর রাতে নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট ম্যানিলা টাওয়ারস্থ মরিয়ম আবাসিক হোটেলের ভিতর অভিযান চালিয়ে এসব অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করে।আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানার মুচনী নয়াপাড়া গ্রামের আবদুর রশিদের পুত্র মো: আলম(২৩) ও একই এলাকার হোসেনের পুত্র আজিজুল হক(৪০)।
র্যাবের সংবাদ বিবরণীতে বলা হয়, আটককৃতদের কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য দুই লক্ষ আটাশ হাজার টাকা।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩