আজ || বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


মতিঝিল ও শ্যামলী এলাকায় ছাত্রশিবির বিক্ষোভঃ আটক ৫

রাজধানীর মতিঝিল ও শ্যামলী এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির। এতে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মতিঝিল থেকে ৬ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। সকাল সাড়ে দশটার দিকে কয়েক শ’ শিবির কর্মী মতিঝিল এলাকায় একটি মিছিল বের করে। মিছিলটি ফকিরাপুল সিএনজি পাম্পের কাছে পৌঁছলে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার পর পুলিশ ফাকা গুলি ছুঁড়লে সেখান থেকে সরে যায় শিবির কর্মীরা। একই সময় রাজধানীর শ্যামলী এলাকায় ছাত্রলীগের সন্ত্রাসের বিরুদ্ধে একটি ব্যানার নিয়ে শিবিরকর্মীরা মিছিল করে শিশুমেলায় জড়ো হয়। এসময় দীর্ঘ জনজটের সৃষ্টি হয়। পুলিশ সদস্যরা সেখানে পৌঁছার আগেই তারা মিছিল শেষ করে চলে যায়। পুলিশের মতিঝিল থানার উপ-কমিশনার আনোয়ার হোসেন জানান, ঘটনার সময় জামায়াত-শিবিরের ছয় কর্মীকে আটক করা হয়েছে। শ্যামলী এলাকায় কর্তব্যরত পুলিশ জানায়, আমরা ঘটনাস্থলে এসে তাদের মিছিল করতে দেইনি।


Top