আজ || বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


বেলারুশে পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশের সব পণ্যকে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিচ্ছে বেলারুশ। এতে বেলারুশ ছাড়াও রাশিয়া ও কাজাখস্তানের বাজারে প্রবেশের সুযোগ তৈরি হবে রপ্তানিকারকদের জন্য।

রোববার সন্ধ্যায় সোনারগাঁও হোটেলে বাংলাদেশ সফররত বেলারুশের প্রধানমন্ত্রী মিখাইল ভি মিয়াসনিকোভিচের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “সোমবার শুল্কমুক্ত প্রবেশাধিকারের বিষয়ে ঘোষণা আসতে পারে। এ সফরকালে দুদেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারকও সই হবে।”

রোববার বিকেলে তিন দিনের সফরে ঢাকা পৌঁছান বেলারুশের প্রধানমন্ত্রী। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকে তার অংশ নেয়ার কথা


Top