আজ || শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গ্রামীণফোনের ৩০ হাজার কোটি টাকার হদিস নেই

গ্রামীণফোনের লভ্যাংশ হিসেবে আসা ৩০ হাজার কোটি টাকার হদিস মিলছে না বলে অভিযোগ করেছেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান মোজাম্মেল হক।

বুধবার সন্ধ্যায় সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠকের পর তিনি এ অভিযোগ করেন।

তিনি সাংবাদিকদের বলেন, “এ টাকা গ্রামীণ ব্যাংকের থাকার কথা ছিল। এ টাকার সুবিধাভোগী হবে গ্রামীণ ব্যাংকের সদস্যদের। কিন্তু এ টাকা কোথায় গেল? শোনা যাচ্ছে, গ্রামীণ টেলিকম আরেকটি সংস্থা করেছে। সেটি হচ্ছে গ্রামীণ টেলিকম ট্রাস্ট। এ টাকা হয়তো সেখানেই রয়েছে। বিষয়টি গ্রামীণ ব্যাংক কমিশন খতিয়ে দেখছে


Top