আজ || রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা    
 


পোশাক কারখানার শ্রমিকদের অগ্নি-নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি শুরু

চট্টগ্রামস্থ বিভিন্ন পোশাক শিল্প কারখানার কর্মকর্তা ও শ্রমিকদের জন্য দু’দিন ব্যাপী অগ্নি-নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় বিজিএমইএ’র আঞ্চলিক কার্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি জনাব নাসির উদ্দিন চৌধুরী।

উল্লেখ্য, প্রতিটি প্রশিক্ষণ ক্লাশে ১‘শ জন করে মোট ১ হাজার কর্মকর্তা ও শ্রমিককে প্রথম ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে। চট্টগ্রামস্থ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তারা প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন।

উদ্বোধনী বক্তরা বলেন, বিজিএমইএ ধারাবাহিক ভাবে সকল কারখানায় দক্ষ অগ্নি-নিরাপত্তা বাহিনী গড়ে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। কারখানায় যারা কাজ করেন তাদের ব্যক্তিগত নিরাপত্তার পাশাপাশি কারখানার সম্পদ রক্ষায় এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিক রাখবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিজিএমইএ’র পরিচালক এ.এম. চৌধুরী সেলিম, বিজিএমইএ চট্টগ্রামের লেবার এন্ড ফায়ার বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান আ.ন.ম. সাইফুদ্দিন, বিজিএমইএ’র ফায়ার ও সেফ‌টি উপদেষ্টা মেজর (অব.) মতিউর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক রুহুল আমীন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!