আজ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


দেশত্যাগের কোন পরিকল্পনা নেই: আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তাঁর দেশে গৃহযুদ্ধ চললেও দেশত্যাগের কোন পরিকল্পনা তাঁর নেই।

একটি রুশ টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জীবিত থাকলে কিংবা মৃত্যু হলেও তা যেন দেশের মাটিতেই হয়।

সাক্ষাৎকারে তিনি সিরিয়াকে মধ্যপ্রাচ্যের শেষ ধর্মনিরপেক্ষ ও স্থিতিশীল দেশ বলে বর্ণনা করেন।

এ সপ্তাহেই ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন মন্তব্য করেছেন, সিরিয়াতে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে প্রেসিডেন্ট আসাদ চাইলে নিরাপদে তাঁকে বিদেশে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা সম্ভব।

কিন্তু রাশিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আসাদ সরাসরি জানিয়ে দিয়েছেন – একজন সিরিয়ান হিসেবে দেশের মাটিতেই তিনি বাঁচবেন, সেখানেই তিনি মৃত্যু বরণ করবেন। তাঁর কথায়, কোনও পশ্চিমী দেশ তাঁকে কোথাও যেতে বাধ্য করতে পারবে না। বিবিসি নিউজ


Top