আজ || রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা    
 


ভারতের সবচেয়ে আবেদনময়ী নারী ফ্রিদা

 ফ্রিদাসম্প্রতি একুশ শতকের সবচেয়ে আবেদনময়ী একশো নারীর তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের জিকিউ ম্যাগাজিন। জরিপে সবচেয়ে আবেদনময়ী ভারতীয় নারী নির্বাচিত হয়েছেন ‘স্লামডগ মিলিয়নিয়র’ তারকা ফ্রিদা পিন্টো। অঞ্চলভিত্তিক আবেদনময়ী নারীর তালিকা প্রকাশ করার জন্য এবারই প্রথম নতুন বিভাগ চালু করেছে জিকিউ ম্যাগাজিন। ভারত, চীন, শ্রীলঙ্কাসহ কয়েকটি দেশের নারীদের নাম ঠাঁই পেয়েছে এই বিভাগে। এতে নানা বিতর্কও উঠেছে। এক খবরে এমন তথ্য জানিয়েছে ডেইলি মেইল।

সমালোচকদের মতে, অঞ্চলভিত্তিক আবেদনময়ী নারীর তালিকা প্রকাশের মধ্যে দোষের কিছু নেই। কিন্তু অনেকে বিষয়টিকে সহজভাবে নিতে পারছেন না। তাঁরা অভিযোগ তুলেছেন, ফ্রিদাকে ভারতীয় বলে উল্লেখ করা হলেও, বিওন্সিকে কিন্তু আফ্রিকান-আমেরিকান বলা হয়নি। অথচ তাঁর জন্ম আফ্রিকান-আমেরিকান পরিবারে। আবার মিলা কুনিসের জন্ম ইউক্রেনে হলেও তাঁকে ইউক্রেনিয়ান বলা হয়নি।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!