আজ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গণমাধ্যম বাড়লেও মান বাড়েনি: প্রধান বিচারপতি

দেশে গণমাধ্যমের সংখ্যা বাড়লেও সংবাদ প্রকাশে দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৫০ বছর পূর্তি উপলক্ষে টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রশংসা করে মোজাম্মেল হোসেন বলেন, ‘যে কোনো পেশায় উৎকর্ষ আনতে প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো বিকল্প নেই।’

বাংলাদেশের গণমাধ্যমের বস্তুনিষ্ঠতা বাড়াতে এ বিভাগ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় বিভাগের শিক্ষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ১৬ কোটি মানুষের এই দেশে গণমাধ্যমই গণতন্ত্রকে সুরক্ষিত রেখেছে। স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রে ভূমিকা রাখতে পারে বলে মত দেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৫০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী উৎসবের অংশ হিসেবে আলোচেনা সভা, সিনেমা প্রদর্শনীসহ নানা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।


Top