আজ || বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন       গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা    
 


ট্রাইব্যুনাল ভেঙে দিতে জামায়াতের প্রচারপত্র বিলি

মানবতাবিরোধী অপরাধের ‍অভিযোগে ‍আটক নেতাদের মুক্তি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভেঙে দেওয়ার দাবি সম্বলিত প্রচারপত্র বিলি করেছে জামায়াত।

বুধবার সকালে রাজধানীর ফকিরাপুল এলাকায় জামায়াত-শিবিরের নেতারা এ প্রচারপত্র বিলি করেন।

মহানগর জামায়াতের উদ্যোগে এ প্রচারপত্র বিলি ‍করা হয়।

এ সময় ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি জেনারেল হামিদ হোসাইন আযাদ এমপি, মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ সেলিম উদ্দিন, শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসাইনসহ কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতাদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন।


Top