আজ || সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ    
 


আপনি সর্প হয়ে দংশন করেন আর ওঝা হয়ে ঝাড়েন: শেখ হাসিনা

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের ৪০ বছর পূর্তি উপলক্ষে রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক আলোচনা সভায় শেখ হাসিনা খালেদা জিয়ার সমালোচনা করেন।

কক্সবাজারের বৌদ্ধপল্লী সফররত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘সাপ হয়ে দংশনের পর ওঝা হয়ে ঝাড়ার’ খেলা বন্ধ করতে বলেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

বিরোধী দলীয় নেতাকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, “বাংলায় একটা কথা আছে না- সর্প হয়ে দংশন করে ওঝা হয়ে ঝাড়ে… আমি বিএনপি নেত্রীকে বলব- আপনি সর্প হয়ে দংশন করেন আর ওঝা হয়ে ঝাড়েন। এই খেলাটা বন্ধ করেন।”

“বাংলার মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন- তা আর আমরা দেব না। বাংলাদেশের গণতন্ত্র সুরক্ষিত এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে”, যোগ করেন শেখ হাসিনা।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!