আজ || শনিবার, ১৮ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা    
 


মানিকগঞ্জে ২ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বকচর এলাকা থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ সময় ঘটনাস্থলে পাওয়া গেছে রিভলবারের গুলির তিনটি খোসা ও একটি তাজা গুলি ।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে মানিকগঞ্জ সদর সার্কেলের এএসপি কামরুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে দুটি মোটরসাইকেলে করে ছয় যুবক সিংগাইরের বকচর এলাকায় ধলেশ্বরী নদীপারে আসে। এর পরপরই মোটরসাইকেলে করে আসা ছয় যুবকদের মধ্য থেকে দুই জনকে গুলি করে হত্যার পর অন্য চারজন মোটরসাইকেলে করে চলে যায়।

নিহত দুই যুবকের মাথা ও বুকে গুলির চিহ্ন রয়েছে।

বিষয়টি তদন্তের জন্য সিআইডিকে জানানো হয়েছে বলে এএসপি জানান।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, ময়নাতদন্তের জন্য লাশ দুটি মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!