আজ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি    
 


ডেসটিনি জনগণের সঙ্গে প্রতারণা করেছেঃ কাদের সিদ্দিকী

বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, ডেসটিনি জনগণের সঙ্গে প্রতারণা করে কোটি কোটি টাকা লুটপাট করেছে। তিনি অভিযোগ করে বলেন, ‘ডেসটিনির জন্য স্কুল-কলেজের শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্নিত হয়েছে, স্বামী-স্ত্রীর সম্পর্কের অবনতি হয়েছে।’
কাদের সিদ্দিকী ডেসটিনির চেয়ারম্যান ও সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদের বিচার দাবি করে বলেন, ‘ডেসটিনি মুক্তিযোদ্ধাদের অপমান করেছে, সেনাবাহিনীকে কলঙ্কিত করেছে।’ আজ রোববার বিকেলে গাজীপুর জেলা শহরের মুক্তমঞ্চে কৃষক-শ্রমিক জনতা লীগ গাজীপুর জেলা শাখা আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কাদের সিদ্দিকী এসব কথা বলেন।


Top