আজ || শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন    
 


সন্ধ্যায় আসছে ১৩ বাংলাদেশীর লাশ

undefined

 বাহরাইনে আগুনে পুড়ে নিহত ১৩ বাংলাদেশির মরদেহ মঙ্গলবার সন্ধ্যায় দেশে আসবে। এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে মরদেহগুলো ঢাকায় আনা হচ্ছে।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও বাহরাইনের বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, সোমবার বাহরাইন থেকে ১৩ বাংলাদেশিকে নিয়ে একটি বিমান ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে বলে জানা গেছে।

প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বিমানবন্দর থেকে মরদেহ তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেবেন।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো সূত্রে জানা গেছে, লাশ দাফনের জন্য বিমানবন্দরে প্রতিটি পরিবারকে ৩৫ হাজার টাকা করে দেওয়া হবে। এ ছাড়া প্রতিটি পরিবারকে দুই লাখ টাকা করে আর্থিক অনুদান দেবে সরকার।

গত ১১ জানুয়ারি বাহরাইনের রাজধানী মানামার মুখারকা এলাকায় আগুনে পুড়ে ওই বাংলাদেশিরা মারা যান


Top
error: Content is protected !!