আজ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫

 সিরাজগঞ্জের তাড়াশে বাস-ট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।
হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই খায়রুল জামাল জানান, মঙ্গলবার ভোরে হাটিকুমরুলÑবনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার কালুপাড়ায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা ওয়েস্টার্ন ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে নাটোরগামী লবণবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। আহত হন অন্তত পাঁচজন।
নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকার তুহিন, মামুন, আনোয়ারুল, কবিরুল ও আবদুর রহমান। নিহতরা সবাই বাসযাত্রী ও রাজমিস্ত্রি বলে জানা গেছে। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।


Top