আজ || রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা    
 


আমি কি মনমোহনকে গিয়ে পেটাব

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তার ক্ষোভ আরো শাণিত করেছেন। তিনি বলেছেন, সারের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে তিনি প্রধানমন্ত্রী মনমোহনের সঙ্গে কয়েকবার দেখা করেছেন। কিন্তু কোনো প্রতিকার পাননি।
কলকাতায় এক অনুষ্ঠানে মমতা বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দশবার সাক্ষাৎ করেছি। আমি এর চেয়ে বেশি কিছু করতে পারি না। আমি কি তাকে গিয়ে পেটাব? তাহলে তো আপনারা বলবেন যে আমি একটা গুন্ডা হয়ে গেছি। কিছু না করলেও তো আমাকে গুন্ডা বলা হচ্ছে। তাতে অবশ্য আমার কিছু যায় আসে না।
মমতা বলেন, এর থেকে উত্তরণের পথ আমার জানা আছে। আমাদের একটি সার কারখানা তৈরি করতে হবে। এতে ৩-৪ বছর লেগে যাবে।
তিনি বলেন, ডিজেলের দাম বাড়িয়ে এবং খুচরো বিক্রিতে বিদেশী বিনিয়োগের অনুমতি দিয়ে কেন্দ্রীয় সরকার গণবিরোধী অবস্থান নিয়েছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!