আজ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


পেট্রোলপাম্পে ধর্মঘট প্রত্যাহার

দাবি পূরণের আশ্বাস দেওয়ায় পেট্রোলপাম্পে চলা ধর্মঘট প্রত্যাহার করেছেন পেট্রোলপাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
সোমবার জ্বালানি মন্ত্রণালয়ে পরিষদের নেতাদের সঙ্গে সরকারের বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহি চৌধুরী ও পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হক এ ঘোষণা দেন।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিজেলের প্রতি লিটারে কমিশন ২৫ পয়সা বাড়িয়ে এক টাকা ৭০ পয়সা, অকটেনে ৫০ পয়সা বাড়িয়ে ৩ টাকা ৫১ পয়সা, পেট্রলে ৪৯ পয়সা বাড়িয়ে ৩ টাকা ৩৬ পয়সা, কেরোসিনে ২০ পয়সা বাড়িয়ে ৯০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ট্যাংকলরি ভাড়ার ক্ষেত্রে প্রথম ৪০ কিলোমিটারের মধ্যে কমিশন প্রতি কিলোমিটারে ৫ পয়সা করে বাড়ানো হয়েছে।
জ্বালানি তেল বিক্রির কমিশন বাড়ানোসহ নয় দফা দাবিতে সারা দেশে  রোববার বাংলাদেশ পেট্রোলপাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়। এই ধর্মঘটের কারণে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহনমালিকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। সারা দেশেই রোববার ধর্মঘট পালিত হয়েছে।


Top