আজ || বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


যশোরে পুলিশের ওপর বোমা হামলা, গুলিবিদ্ধ ১

যশোর শহরের শংকরপুরে পুলিশের ওপর ছিনতাইকারীরা বোমা হামলা চালিয়েছেন। এ সময় পুলিশের গুলিতে ১ ছিনতাইকারী গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে গুলিবিদ্ধ ছিনতাইকারীর কাছ থেকে ৩টি বোমা উদ্ধার করেছে পুলিশ।

গুলিবিদ্ধ ছিনতাইকারীকে জেলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ সুমন শহরতলীর রামনগর খাঁ পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রহমান জানান, রাত ১০টার দিকে সুমনসহ ৫/৬ জন শংকরপুর গোলপাতা মসজিদ এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নেন।

এ খবর জানতে পেরে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ছিনতাইকারীরা পুলিশের ওপর একটি বোমা নিক্ষেপ করে। পুলিশও পাল্টা গুলি করে। এতে ছিনতাইকারী সুমন গুলিবিদ্ধ হন।

পরে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


Top