আজ || রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন       গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা    
 


২৩ জানুয়ারি দেশব্যাপী গণসংযোগ করবে ১৮ দল

১২ ইস্যুতে প্রতিবাদ জানিয়ে ২৩ জানুয়ারি সারাদেশে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করবে বিএনপির নেতৃত্বে ১৮দলীয় জোট।
সোমবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সংবাদ সন্মেলনে যুগ্ম মহাসচিব রহুল কবীর রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
দেশব্যাপী গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতারা। ১২ দফা দাবির মধ্যে দ্রব্যমূল্য কমানো, শেয়ারবাজার কেলেঙ্কারি, পদ্মাসেতু কেলেঙ্কারিতে জড়িতদের বিচারের আওতায় আনা, ইলিয়াস আলীসহ সকল গুম খুনের বিচার, ছাত্রলীগের টেণ্ডারবাজি ও হত্যার বিচার, সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার, সীমান্ত হত্যায় সরকারের নীরবতা, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আটক নেতাকর্মীদের মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি।

 

বাংলাদেশটাইমস.নেট/রঞ্জিত সরকার / ঢাকা


Top