আজ || বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


নিউ মেক্সিকোতে গুলি করে ৫ জনকে হত্যা করেছে এক কিশোর

undefined

প্রেসিডেন্ট ওবামা কর্তৃক আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের প্রস্তাব ঘোষণা করার তিন দিনের মাথায় গত ১৯ জানুয়ারী শনিবার রাতে নিউ মেক্সিকো’র আলবুকার্ক সিটিতে এক কিশোর সেমি-অটোমেটিক এআর-১৫ রাইফেল দিয়ে গুলি করে এক পরিবারের ৫ সদস্যকে হত্যা করেছে। পুলিশ ১৫ বছর বয়সী ঘাতক কিশোরকে গ্রেফতার করেছে। কিন্তু কিশোরের পরিচয় বা হত্যার মোটিভ সম্পর্কে কিছু জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, আলবুকার্ক এর প্রায় জনবিরল স্থানে একটি বাড়িতে এই ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে একজন বয়স্ক পুরুষ ও একজন বয়স্কা মহিলা, একজন কিশোর ও দুইজন কিশোরী। বাড়িটিতে সামরিক ধাঁচের অ্যাসল্ট রাইফেলসহ বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। ঘাতক কিশোরের সাথে নিহত ব্যক্তিদের কোন পারিবারিক সম্পর্ক আছে কিনা পুলিশ তাও প্রকাশ করেনি।
স্থানীয় টেলিভিশন কেওবি-৪ এর রিপোর্টে বলা হয়েছে যে নিহত পরিবার প্রধানের নাম গ্রেগ গ্রিয়েগো, যিনি স্থানীয় ফায়ার ডিপার্টমেন্টে কাজ করতেন এবং ঘাতক কিশোরের নাম নেহেমিয়াহ গ্রিয়েগো। উল্লেখ্য, ঘাতক যে এআর-১৫ রাইফেল হত্যাকান্ডে ব্যবহার করেছে, একই ধরনের রাইফেল জেমস হোমস কর্তৃক কলোরাডো ও অ্যাডাম ল্যানজা কর্তৃক কানেকটিকাটের নিউটাউনে স্যান্ডি হুক স্কুল হত্যাকান্ডে ব্যবহৃত হয়েছিল।


Top