আজ || বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


চট্টগ্রাম নগরীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক

মানবতাবিরোধী অপরাধ মামলার আসামী জামায়াত ইসলামীর সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের রায় ঘোষণাকে কেন্দ্র করে জামায়াত-শিবিরের নাশকতার আশংকায় চট্টগ্রাম নগরীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।
সোমবার ভোর থেকে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। নগরজুড়ে মোতায়েন করা পাঁচ শতাধিক পুলিশ সদস্য। পাশাপাশি নগরীতে টহল দিচ্ছে র‌্যাব সদস্যরাও।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মোস্তাক আহমেদ  বলেন, `রায় ঘোষণার পর জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা নগরীতে নাশকতাসহ যে কোন ধরনের সহিংস ঘটনা ঘটাতে পারে। এজন্য পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।`

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোর থেকে নগরীর ১২টি থানা এলাকার বিভিন্ন স্পর্শকাতর পয়েণ্টে ৪৫টি চেকপোস্ট বসানো হয়েছে। এর বাইরে নগরীতে কেপিআইভুক্ত (কী পয়েন্ট ইনস্টলেশন) গুরুত্বপূর্ণ সরকারী-বেসরকারী স্থাপনাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নগরীর ১২টি থানার প্রায় তিন`শ পুলিশ সদস্যকে সার্বক্ষণিকভাবে মাঠে অবস্থান করার নির্দেশ দেয়া হয়েছে। এর বাইরে নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন করা হয়েছে আরও প্রায় দু`শ পুলিশ সদস্য।

মোস্তাক আহমেদ  জানান, জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের যে কোন ধরনের সহিংসতার প্রস্তুতি মোকাবেলায় রোববার রাতভর নগরীর বিভিন্ন এলাকায় মেসে, বস্তিতে এবং বাসাবাড়িতে পুলিশ বিশেষ অভিযান চালিয়েছে।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পুলিশের এ সর্বোচ্চ সতর্কাবস্থা চলবে বলে জানান তিনি।


Top