আজ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


প্রধানমন্ত্রীকে হুমকির অভিযোগে মোশাররফের ‍বিরুদ্ধে মামলা

 প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি, ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেনের বিরুদ্ধে মামলা  হয়েছে। আওয়ামী লীগের সহযোগী সংগঠন জননেত্রী পরিষদের সভাপতি এ.বি. সিদ্দিকী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত  মামলাটি গ্রহণ করে আগামী ১৭ ফেব্রুয়ারি ড. মোশাররফকে স্বশরীরে আদালতে হাজির হওয়ার সমন জারি করেছে।
রোববার সকালে বাদী ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে এ মামলা দায়ের করেন। বেলা ১১টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামানের আদালতে মামলার ওপর শুনানি অনুষ্ঠিত হয়।

মামলায় উল্লেখ করা হয়, গত ৩ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে ড. খন্দকার মোশারফ হোসেন বলেন, “সরকার তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি বাতিল করে ষড়যন্ত্রের মাধ্যমে আবারো ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। এই প্রধানমন্ত্রীর বাবাও ১৯৭৫ সালে বাকশাল কায়েম করে ক্ষমতা চিরস্থায়ী করার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু তার স্বপ্ন বাস্তবায়িত হয়নি। দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে এ সরকারও যদি জোর করে ক্ষমতায় থাকতে চায়, তাহলে ৭৫-এর পরিণতি বরণ করতে হবে।”

তার এ বক্তব্য পরদিন দেশের বিভিন্ন পত্র-পত্রিকা ও গণমাধ্যমে প্রকাশিত হয়।বাদী মামলায় অভিযোগ করেছেন, আসামি এ ধরনের বক্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনাশঙ্কা ও মানহানির ঘটেছে।


Top