আজ || শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন    
 


আত্মঘাতী সংঘাত থেকে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

undefined
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিডিআর হত্যাকাণ্ডের মত আত্মঘাতী সংঘাত আর যেন না ঘটে সেজন্য সশস্ত্র বাহিনীসহ সব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

রোববার বর্ডার গার্ড বাংলাদেশের-বিজিবি নব গঠিত রিজিয়ন ও ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন। রাজধানী পিলখানায় বিজিবির সদর দপ্তরে নবগঠিত ৪টি রিজিয়ন ও ৪টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে বিডিআর বিদ্রোহের পর এ প্রথম গেলেন প্রধানমন্ত্রী।অনুষ্ঠানে বিডিআর হত্যাকাণ্ডের বিচার প্রভাবমুক্ত ও নিরপেক্ষ ভাবে করার নিশ্চয়তা দেন তিনি।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রয়ারি বিক্ষুব্ধ বিডিআর জওয়ানরা পরিকল্পিতভাবে এক নারকীয় হত্যাযজ্ঞে মেতে ওঠে। ৫৭জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে নৃশংসভাবে হত্যা করে তারা।


Top