আজ || রবিবার, ২৬ জুলাই ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ    
 


দলীয় সভায় হামলার শিকার বুলগেরিয়ার রাজনীতিবিদ

130120-bulgaria-nata

 দলীয় সভায় বক্তব্য রাখার সময় হামলার শিকার হলেন বুলগেরিয়ার তুর্কি পার্টির নেতা আহমেদ দোগান। এক ব্যক্তি হঠাৎ মঞ্চে উঠে তার দিকে পিস্তল তাক করে। কিন্তু কোনো দুর্ঘটনা ঘটার আগেই হামলাকারীকে গ্রেপ্তার করা হয়। খবর স্কাই নিউজের। বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায়

জাতিগত তুর্কি পার্টি মুভমেন্ট ফর রাইটস অ্যান্ড ফ্রিডমস (এমআরএফ) এর বার্ষিক সভায় বক্তব্য দিচ্ছিলেন আহমেদ দোগান। এ সময় মঞ্চে উঠে এসে তার মুখে পিস্তল তাক করেন দলেরই কর্মী ওকাই এনিমেহমেদভ। কিছুটা হকচকিয়ে গেলেও নিজেকে সমালে নিয়ে এক হাত দিয়ে পিস্তল ধরে ফেলেন দোগান। পরে নিরাপত্তাকর্মীরা আক্রমণকারীকে নিরস্ত্র করে এবং বেদম মারপিট করে।

পরে জানা যায়, পিস্তটি মরণঘাতী ছিল না। এটি ছিল একটি ‘গ্যাস পিস্তল’ যা দিয়ে টিয়ার গ্যাস ছোঁড়া যায়। আক্রমণকারী ওকতাইয়ের কাছে দুটি ছুরিও ছিল বলে নিরাপত্তাকর্মীরা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী তেসভেভতান তেসভেতানভ জানান, আততায়ীর মাদক পাচার, ডাকাতি, রাহাজানি এবং অন্যান্য অপরাধমূলক রেকর্ড ছিল।

উদারপন্থী এমআরএফ দলটি বুলগেরিয়াতে জাতিগত তুর্কি এবং মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছে। যারা দেশটির মোট জনসংখ্যা ৭৩ লাখ এর ১২ শতাংশের মতো।

১৯৯০ সালে প্রতিষ্ঠিত হওয়া দলটির অবিসংবাদিত নেতা হয়ে উঠেছেন ৫৮ বছর বয়সী দোগান। নতুন নেতা নির্বাচিত করতেই এই সম্মেলনের ডাক দেয়া হয়েছিল।

১৯৯৬ সালে সাবেক প্রধানমন্ত্রী আন্দ্রেই লুকানোভ হত্যার পর রাজনীতিবিদদের উপর বুলগেরিয়ায় এটাই প্রকাশ্য হামলার ঘটনা।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!