আজ || মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
  শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং       গোপালপুর পৌরশহরের বৈরাণ সেঁতুর জীর্নদশা; নির্মাণ প্রকল্প ফাইলবন্দী       ঘাটাইল উপজেলাসহ জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক বাসুদেব পাল       শিক্ষার্থী মুনের অনেক গুণ       গোপালপুরে ডাকবাংলোতে ঝুঁকি নিয়ে অতিথিদের রাত যাপন       গোপালপুরে স্কুল শিক্ষিকার বাসায় ডাকাতি       গোপালপুরে ঝিনাই সেঁতুতে সংযোগ সড়ক না হওয়ায় নিদারুণ ভোগান্তি       গোপালপুর উপজেলা পরিষদ স্কুলে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ    
 


পিপার স্প্রে বন্ধে হাই কোর্টে রিট

যেকোনো ধরনের সরকারবিরোধী কর্মসূচি ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছিটানো পিপার স্প্রের ব্যবহার বন্ধের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে হাই কোর্টে।
রোববার জনস্বার্থে রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ড. মো. ইউনুস আলী আকন্দ।
বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চে এ আবেদনের শুনানি হতে পারে বলে রিটকারী আইনজীবী জানিয়েছেন।
রিটে মানুষের জন্য ক্ষতিকর পিপার স্প্রে বন্ধে কেন নির্দেশ দেয়া হবে না মর্মে রুল জারির আবেদন করা হয়েছে।
স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার ২৪ ঘণ্টার মধ্যে পিপার স্প্রে বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিল সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া । ডাকযোগে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক এবং র্যাবের মহাপরিচালককে এই নোটিশ পাঠানো হয়।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি পিপার স্প্রে’র কারণে এক শিক্ষকের মৃত্যুর ঘটনায় তা আলোচনায় উঠে আসে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!