আজ || মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন    
 


ব্যাপক ভাংচুরের মধ্য দিয়ে কক্সবাজারে হরতাল চলছে

 

কক্সবাজার জেলার আটটি উপজেলায় আজ সকাল-সন্ধ্যা হরতাল চলছে। জেলা জামায়াতের সহসভাপতি ও উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজালাল চৌধুরীর মুক্তির দাবিতে এই হরতালের ডাক দেওয়া হয়। সকাল সাড়ে ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পিকেটারেরা ১৩টি গাড়ি ভাঙচুর করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ছয়টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কর্মীরা কক্সবাজার শহরের প্রধান সড়কে হরতালের পক্ষে মিছিল শুরু করেন। মিছিলটি লালদীঘির পাড় ও ফজল মার্কেট এলাকায় গিয়ে ব্যাটারিচালিত চারটি যাত্রীবাহী যান টমটম ভাঙচুর করে।
সকাল সাতটার দিকে টেকপাড়া, কলেজগেট ও লিংকরোড এলাকায় আরও সাতটি যানবাহন ভাঙচুর করে পিকেটারেরা। উখিয়া ও ঈদগাহ এলাকায় ভাঙচুর করা হয় দুটি যাত্রীবাহী মাইক্রো। পরে পুলিশ ও র্যাবের সদস্যরা মাঠে নামলে পিকেটারেরা পালিয়ে যায়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, ফজরের নামাজের পর জামায়াত-শিবিরের কর্মীরা মিছিল বের করেন এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করেন।
জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল জি এম রহিমুল্লাহ বলেন, আজ সন্ধ্যার মধ্যে শাহজালাল চৌধুরীকে মুক্তি দেওয়া না হলে পরবর্তী সময়ে লাগাতার হরতাল দিয়ে পর্যটন শহর কক্সবাজারকে অচল করে দেওয়া হবে। এ সময় কিছু হলে তার দায়দায়িত্ব প্রশাসনকে বহন করতে হবে।
জেলা পুলিশ সুপার মো. আজাদ মিয়া বলেন, উখিয়ার একটি বৌদ্ধমন্দিরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় শাহজালাল চৌধুরী জামিন নিয়েছেন। তবে অন্য মন্দিরে হামলার ঘটনায় তাঁর জড়িত থাকার অভিযোগ আছে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ উখিয়া থেকে শাহজালাল চৌধুরীকে গ্রেপ্তার করে। তিনি জেলা কারাগারে আটক আছেন।


Top
error: Content is protected !!