আজ || বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন       গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা    
 


এসিড সন্ত্রাসের জন্য দলীয় দুর্বৃত্তায়নকে দায়ী করলেন এরশাদ

 দলীয় ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণেই সমাজে এসিড নিক্ষেপের মতো ঘটনা বাড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এসিড নিক্ষেপ অপরাধ আইন কার্যকর করে চানখারপুলের ঘটনায় জড়িতদের দ্রুত ফাঁসি দাবি করেছেন তিনি।

রাজধানীতে এসিড নিক্ষেপের শিকার শারমিন আক্তার আঁখি(২৪) ও টাঙ্গাইলে ধর্ষণের শিকার হওয়া মেয়েটিকে দেখতে গিয়ে শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের একথা বলেন তিনি।
আঁখি ইডেন মহিলা কলেজের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী। রাজধানীর বংশালের চানখারপুল এলাকায় তাকে কুপিয়ে জখম ও এসিড নিক্ষেপ করে শরীর ঝলসে দিয়েছে কথিত প্রেমিক মনির উদ্দিন। ১৫ জানুয়ারি সকালে চানখারপুল এলাকার একটি কাজী অফিসে এ ঘটনা ঘটে। আঁখি এখন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।
বেলা ১১টা ৫৫ মিনিটে এরশাদ আঁখিকে দেখে এসে সাংবাদিকদের বলেন, “এসিডে দগ্ধ বিভৎষ এই দৃশ্য দেখা যায় না। আমি এমন দৃশ্য দেখতে চাই না।”
সরকারের উদ্দেশে তিনি বলেন, “দলীয় ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে সমাজে এসব ঘটনা দিন দিন বাড়ছে। আমি ক্ষমতায় থাকতে আইন করেছিলাম। তখন এসিড নিক্ষেপের দায়ে ক’জনকে ফাঁসি দিয়েছিলাম। আইনের প্রয়োগ থাকলে সমাজে শান্তি থাকত। অপরাধীদের দ্রুত ফাঁসি দিন।”
সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং এসব সমস্য সমাধানে তার সঙ্গে কথা বলতে যুব সমাজের প্রতি আহ্বান জানান এরশাদ।
পরে টাঙ্গাইলে ধর্ষণের শিকার হওয়া মেয়েটিকে দেখে মেডিক্যাল ত্যাগ করেন এরশা


Top