আজ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন    
 


চট্টগ্রামের পাঁচ জেলা ও খুলনা থেকে সরকারিভাবে মালয়েশিয়ায় যেতে আগ্রহীদের নিবন্ধন আজ শুরু হয়েছে

চট্টগ্রামের পাঁচ জেলা ও খুলনা থেকে সরকারিভাবে মালয়েশিয়ায় যেতে আগ্রহীদের নিবন্ধন আজ শুরু হয়েছে । আগামী সোমবার পর্যন্ত এ কার্যক্রম চলবে।
জনসংখ্যার হিসাবে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলা থেকে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন মোট ৬৭২ জন। চট্টগ্রাম জেলায় ৪৩৬ জন, কক্সবাজার থেকে ১৯৯ জন, বান্দরবান থেকে ৩৪ জন, রাঙামাটি থেকে ৫২ জন এবং খাগড়াছড়ি থেকে ৫৪ জন সুযোগ পাবেন।
চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় সূত্র জানায়, নিবন্ধন কার্যক্রম পরিচালনার সব প্রস্তুতি শেষ হয়েছে। প্রাথমিকভাবে লটারির মাধ্যমে পাঁচ জেলা থেকে প্রয়োজনীয় কর্মীর চেয়ে ১৫ শতাংশ বেশি ৭৭৫ জনকে মনোনীত করা হবে। তাঁদের মধ্য থেকে ৬৭২ জনকে চূড়ান্ত বাছাই করা হবে।


Top