আজ || শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন    
 


মাওবাদীদের গুলিতে ভারতীয় হেলিকপ্টার ভূপাতিত

undefined
মাওবাদীদের গুলির নিশানায় এ বার ভূপাতিত হল ভারতীয় বিমানবাহিনীরহেলিকপ্টার। বিমানবাহিনীর কাছ থেকে এই হেলিকপ্টারটি নিয়ে ছত্তীসগঢ়-এতল্লাশির কাজে লাগাত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার বিকালে ছত্তীসগঢ়ের সুকমা জেলার দোরনাপালের গভীর জঙ্গলে লড়াইয়েআহত জওয়ানদের উদ্ধারের সময় সেটি লক্ষ করে গুলি চালায় মাওবাদীরা। এইঘটনার পরে বিমানবাহিনীর এমআই-১৭ কপ্টারটি সুকমার টিমবারওয়ারা-য় জরুরিঅবতরণে বাধ্য হয়। কপ্টারটিতে সাত জন ছিলেন।নয়াদিল্লি থেকে বিমানবাহিনীর মুখপাত্র জানান, গুলিতেহেলিকপ্টারের ভিতরে থাকা এক পুলিশকর্মী আহত হন। বুলেটের ঘায়ে সেটিরজ্বালানি ট্যাঙ্ক ফুটো হয়ে যায়। গুরুতর যান্ত্রিক ত্রুটিও দেখা যায়। তাসত্ত্বেও চালক সেটির মুখ ঘুরিয়ে কিছুটা দূরে নিরাপদে নামিয়ে আনেন।

সিআরপি সূত্রে জানা গিয়েছে, এ দিন জরুরি অবতরণের পরে খবর পেয়ে তারাঘটনাস্থলে পৌঁছয়। তত ক্ষণে হেলিকপ্টারের জরুরি অবতরণের ঘটনা জেনে ফেলেছেসবাই। সিআরপি ঘটনাস্থলে পৌঁছনোর পরে কপ্টারটিকে ঘিরে ফেললে ফের গুলির লড়াইশুরু হয়। রাত পর্যন্ত সেই লড়াই চলেছে। গিয়েছে কোবরা বাহিনীও।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!