আজ || বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


প্রশাসনকে সরকার আসতে দেয়নিঃ খালেদা

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া কক্সবাজারের রামুতে বৌদ্ধমন্দিরে হামলার ঘটনায় আওয়ামী লীগ ও সরকার জড়িত বলে দাবি করেছেন। তিনি প্রশ্ন রেখে বলেন, ‘যদি সরকার ও আওয়ামী লীগ জড়িত না হবে, তাহলে হামলার পরপরই কেন সরকারের প্রশাসন আসেনি, র‌্যাব আসেনি, সেনাবাহিনী আসেনি? আসল কথা হচ্ছে, প্রশাসনকে সরকার আসতে দেয়নি। মন্দিরে হামলার ঘটনা ছিল পূর্বপরিকল্পিত।’
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে রামু খিজারী আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত দলীয় ‘সম্প্রীতি সমাবেশ’-এ এসব কথা বলেন খালেদা জিয়া। খালেদা জিয়া ৪১ দিন আগে হামলার শিকার রামুর বৌদ্ধপল্লি পরিদর্শন করেন।
বিএনপির চেয়ারপারসন সরকারের বিভিন্ন অনিয়ম, ডেসটিনি, হল-মার্কসহ নানা বিষয়ে কথা বলেন।


Top