আজ || বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


পদ্মা সেতু নিয়ে জনগণ আর কোনো কথা শুনতে চায় না

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু নিয়ে জনগণ আর কোনো কথা শুনতে চায় না, মানুষ বিরক্ত হয়ে গেছে। তিনি বলেন, মানুষ এখন দৃশ্যমান কাজ দেখতে চায়। তাই বর্তমান সরকারের বাকি মেয়াদের মধ্যে দৃশ্যমান কাজ শুরু হবে। শনিবার সিলেটে সুরমা নদীর উপর নির্মিত কাজিরবাজার সেতুর নির্মাণকাজ পরিদর্শন শেষে

সংবাদিকদের এ কথা বলেন তিনি।

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আগামী মাসের মধ্যে পদ্মা সেতু নিয়ে সব অনিশ্চয়তার অবসান হবে। তিনি বলেন, বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন না করলে বিকল্প পথেই এ সরকারের আমলেই সেতুর কাজ শুরু হবে। তবে সে বিকল্প অর্থায়ন দেশের অথবা দেশের বাইরেও হতে পারে। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই সেটা পরিষ্কার হয়ে যাবে।

তিনি আরো বলেন, পদ্মা সেতু নিয়ে আর কোনো কথা বলতে আমি রাজি নই। জনগণ আর এ বিষয়ে কোনো কথা শুনতে চায় না, মানুষ বিরক্ত হয়ে গেছে। তিনি বলেন, মানুষ এখন দৃশ্যমান কাজ দেখতে চায়। এই সরকারের বাকি মেয়াদের মধ্যে দৃশ্যমান কাজ শুরু হবে।


Top