আজ || শনিবার, ২৭ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা    
 


ফ্রান্স থেকে শতাধিক জঙ্গিবিমান কিনবে ভারত

ফ্রান্স থেকে ১শ’ ৮৯টি রাফায়েল জঙ্গিবিমান কিনতে পারে ভারত। মালিতে জঙ্গিদের দমনে এই জঙ্গিবিমানগুলোই ব্যবহার করছে ফ্রান্স।

কয়েকশ’ কোটি ডলারের এ চুক্তির সঙ্গে জড়িত কয়েকটি সূত্র এ খবর নিশ্চিত করেছে বলে বার্তা সংস্থা এএফপি’র বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।

গত সপ্তাহে প্যারিস সফরের সময় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ সরবরাহের আদেশ দেওয়া আগের ১শ’ ২৬টি বিমানের সঙ্গে আরো ৬৩টি বিমান যোগ করেছেন বলে সূত্রগুলো জানিয়েছে।

অতিরিক্ত এই ৬৩টি বিমানের জন্য পৃথক আর একটি চুক্তি সই করতে হবে বলে জানিয়েছে একটি সূত্র।

“বর্তমানে ১২৬টি বিমান সরবরাহ নিয়ে চুক্তির আলোচনা চললেও আমার পরবর্তী সরবরাহ নিয়েও কথা বলছি,” বলেন ওই সূত্র।

১২৬টি রাফায়েল জঙ্গিবিমানের মূল্য ১২ বিলিয়ন ডলার হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদপত্রগুলো। অতিরিক্ত বিমানগুলোসহ মোট মূল্য দাঁড়াবে প্রায় ১৮ বিলিয়ন ডলার। অর্থের এ অঙ্কটি ফরাসি প্রতিরক্ষা শিল্পে ব্যাপক অনুকূল প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

চুক্তি অনুযায়ী প্রথম ১৮টি রাফয়েল ফ্রান্সে তৈরি হবে আর বাকী ১০৮টি হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড ভারতে সংযোজন হবে।

চুক্তির তিনবছরের মধ্যে জঙ্গিবিমানের প্রথম কিস্তি পাঠানো হবে বলে জানিয়েছে সূত্রগুলো।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!