আজ || রবিবার, ২৬ জুলাই ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ    
 


মেজর জিয়া উদ্দিন গুলিবিদ্ধ, ৪ দস্যু নিহত

130118-zia002

সুন্দরবনের চরাপুটিয়া এলাকায় দুবলা ফিসারম্যান গ্রুপের চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের ৯ম সেক্টরের সাব সেক্টর কমান্ডার মেজর (অব:) জিয়া উদ্দিন আহমেদের সাথে বনদস্যু মর্তুজা বাহিনীর গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন মেজর জিয়া। এছাড়া ৪ জন

দস্যু নিহত হয়েছেবলে খবর পাওয়া গেছে। দুবলা ফিসারম্যান গ্রুপের সাধারণ সম্পাদক ও মেজর জিয়ার ছোট ভাই কামাল উদ্দিন আহমেদ জানান, মেজর জিয়া খুলনা হতে সুন্দরবনের দুবলার চরে যাওয়া পথে শুক্রবার দুপুর ১২টার দিকে বনদস্যু মর্তুজা বাহিনী চরাপুটিয়া এলাকায় তাকে আটক করে। এবং মেজর জিয়াকে লক্ষ্য করে দস্যুরা গুলি চালালে আত্মরক্ষায় মেজর জিয়াও দস্যুদের উপর পাল্টা গুলি চালায়।

এ সময় মেজর জিয়ার মাথায় গুলি লেগে গুরুতর আহত হন। উভয়ের মধ্যে আধ ঘন্টা ধরে চলা গুলিবিনিময়ের এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে ৪ দস্যু নিহত হয়েছে বলেও জানায় কামাল উদ্দিন আহমেদ। পরে খবর পেয়ে দুবলা থেকে স্প্রিড বোট নিয়ে মেজর জিয়াকে  উদ্ধার করে দুবলার চরে নেয়া হয়। উন্নত চিকিৎসার জন্য মেজর জিয়াকে দ্রুত ঢাকায় পাঠানোর জন্য স্কয়ার গ্রুপের চেয়ারম্যান অঞ্জন চৌধুরীরর কাছে সহায়তা চেয়েছেন তার ভাই কামাল উদ্দিন আহমেদ।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!