প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৮, ২০২৬, ৩:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৭, ২০১৩, ৪:৩০ পি.এম
কক্সবাজারে রোববার জামায়াতের হরতাল

অ্যাডভোকেট শাহজালাল চৌধুরীকে ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি না নিলে শনিবার বিক্ষোভ ও রোববার পূর্ণ দিবস হরতালের ঘোষণা দিয়েছে কক্সবাজার জেলা জামায়াত। বৃহস্পতিবার সন্ধ্যায় তারা এ ঘোষণা দেন।
বিক্ষুদ্ধ লোকজন কক্সবাজার-টেকনাফ মহাসড়কের কোট বাজারসহ কয়েকটি জায়গায় ব্যারিকেট দেয়। এ সময় পুলিশের সঙ্গে জনতার মধ্যে ধাওয়াপাল্টা-ধাওয়া হয়। বিক্ষুদ্ধ জনতা একটি গাড়িও ভাঙচুর করে। পরে পুলিশ লাটিচার্জ করে বিক্ষুদ্ধ জনতাকে ছত্রভঙ্গ করে দেয়।
উখিয়ায় পুলিশ, র্যাব, বিজিবি ও সেনা বাহিনীর কয়েকটি দল টহল দিচ্ছে।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩