আজ || সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
  পথেই যার ঠিকানা       গোপালপুরে বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা ও অদম্য পাঁচ নারীকে সম্মাননা প্রদান       অবসরভাতা প্রদানের দাবিতে গোপালপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান       গোপালপুরে প্রয়াত অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী স্মৃতি কর্ণার উদ্বোধন       গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে সবজি বীজ বিতরণ       প্রয়াত শিক্ষক অধ্যাপক বাণীতোষ চক্রবর্তীর স্মরণ সভা       গোপালপুরে যমুনার চরাঞ্চলে শিশুদের মাঝে পোশাক ও জুতা বিতরণ       গোপালপুর সরকারি কলেজ পরিদর্শন করলেন মাউশি পরিচালক       চালকের গাফিলতিতে ঝিনাই নদীতে পর্যটকবাহী মাইক্রোবাস       গোপালপুরে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও পথসভা    
 


শুক্রবারও শিক্ষকদের অনশন

এমপিওভুক্তির দাবিতে আবারো সোহরাওয়ার্দী উদ্যানে অনশন কর্মসূচির ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষকরা।
বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে অনশন কর্মসূচি শেষে এ কর্মসূচি ঘোষণা দেন সংগঠনটির সহ-সভাপতি আবুল কালাম আজাদ।

১১তম দিনে পূর্বকর্মসূচি অনুযায়ী বিকেলে জাতীয় সংসদের স্পিকারকে স্মারকলিপি দিয়েছেন সংগঠনের সভাপতি মো. এশারত আলীসহ পাঁচ সদস্যর একটি দল।

শিক্ষামন্ত্রীর বৈঠকের আহ্বানকে স্বাগত জানিয়ে শিক্ষকরা বলেন, “আমরা আলোচনায় বসব। তবে এমপিওভুক্তি না হলে বাড়ি ফিরে যাব না।”

বৃহস্পতিবার সকাল থেকে অনশন পালনের জন্য জড়ো হতে থাকেন শিক্ষকরা। এ সময় পুলিশের স্প্রেতে আক্রান্ত হয়ে মারা যাওয়া শিক্ষক সেকেন্দার আলী ও মেসবাউল হোসেন মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। তারা নিহতের পরিবারে জন্য ক্ষতিপূরণ দাবি করেন সরকারের কাছে।

জামায়াত শিবির এ আন্দোলনকে উসকে দিচ্ছে- সরকারের বিভিন্ন মহলের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় শিক্ষকরা বলেন, “আমরা কোনো দলের নই। আমরা শিক্ষক এটাই আমাদের পরিচয়।”

আন্দোলনরত শিক্ষকদের মধ্য থেকে অনেকেই সরকারি দলের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বলেও দাবি করে বক্তৃতা দিতে থাকে

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!